আমরা কোন তথ্য রাখি এবং কেন
অ্যাকাউন্ট তৈরির সময় আপনার নাম, মোবাইল নম্বর ও পেমেন্ট ওয়ালেটের তথ্য নেওয়া হয় — শুধুমাত্র লেনদেন যাচাই ও অ্যাকাউন্ট চেনার জন্য। bKash, Nagad বা Rocket দিয়ে জমা বা উত্তোলনের সময় যে রেফারেন্স নম্বর তৈরি হয়, সেটি আমাদের সিস্টেমে সংরক্ষিত থাকে যাতে বিতর্কের ক্ষেত্রে আপনি প্রমাণ দেখাতে
-
1
পারেন। লগইন সেশনের তথ্য — ডিভাইস টাইপ ও আইপি — নিরাপত্তার জন্য রাখা হয়, মার্কেটিংয়ের জন্য নয়। আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। পেমেন্ট প্রসেসিং অংশীদাররা শুধু সেটুকু তথ্য পান যতটুকু লেনদেন সম্পন্ন করতে প্রয়োজন। আপনার তথ্য কতদিন রাখা হবে তা
-
2
নির্ভর করে অ্যাকাউন্টের অবস্থা এবং প্রযোজ্য স্থানীয় আইনের বাধ্যবাধকতার উপর। এই নীতি পড়ে বোঝার সুবিধার জন্য সহজ ভাষায় লেখা হয়েছে, তবে আইনি প্রশ্নে আপনার অঞ্চলের বিধিমালাই চূড়ান্ত।
সার্ভিসের প্রাপ্যতা আইনি অঞ্চল অনুসারে নির্ভরশীল। ব্যবহারকারী নিজেই স্থানীয় আইন যাচাই করবেন।